সম্মানিত গ্রাহক,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য বৃদ্ধি, .COM সহ অন্যান্য ডোমেইন রেজিস্ট্রারের মূল্যবৃদ্ধি এবং ডেটাসেন্টার কর্তৃক সার্ভার খরচ বৃদ্ধির কারণে Btmaxhost তাদের সকল ডোমেইন ও হোস্টিং সার্ভিসের মূল্য ১০% থেকে ১৫% পর্যন্ত সমন্বয় করেছে।

অতএব, এখন থেকে সকল কাস্টমারকে নতুন নির্ধারিত মূল্যে ডোমেইন রেজিস্ট্রেশন, ট্রান্সফার, রিনিউ এবং অন্যান্য সার্ভিস অর্ডার ও রিনিউ করতে হবে।
পূর্বের মূল্য তালিকা কার্যকর থাকবে না, এবং কোনো কাস্টমার পূর্বের মূল্যে সার্ভিস বা ডোমেইনের মূল্য পরিশোধ করতে পারবেন না।

যদি কোনো কারণে আপনার রিনিউ ইনভয়েসে নতুন মূল্য আপডেট না হয়ে থাকে এবং আপনি পুরোনো মূল্যে পেমেন্ট সম্পন্ন করে থাকেন, তাহলে Btmaxhost পরবর্তীতে বর্ধিত টাকার জন্য একটি ইনভয়েস প্রদান করবে, যা পরিশোধ করা বাধ্যতামূলক হবে।

তবে, Btmaxhost কর্তৃক ঘোষিত কোনো রিনিউ অফার, বিশেষ ছাড়, অথবা ডিসকাউন্ট কোড থাকলে সেটি যথারীতি প্রযোজ্য হবে।

আমরা সবসময় আমাদের সম্মানিত গ্রাহকদের সর্বোত্তম সার্ভিস প্রদানে অঙ্গীকারবদ্ধ। আপনার সহযোগিতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।


 

BTMAXHOST
> Website: https://btmaxhost.com
> Facebook Page: fb.com/btmaxhost
> Messenger: m.me/btmaxhost
> WhatsApp: +8801922922396



Wednesday, November 5, 2025





« Back